বলিউড ও ক্রিকেটজগতের বহু পুরনো সম্পর্ক। দুই জগতের তারকারা প্রায়ই সম্পর্কে জড়িয়েছেন এবং বিয়েও করেছেন। সম্প্রতি খবর ছড়িয়েছে, সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর ও সনী দেওলের পুত্র রাজবীর দেওল নাকি বিয়ে করতে চলেছেন। বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। তবে দুই তারকাসন্তানের এক ঘনিষ্ঠ সূত্র সেই জল্পনায় জল ঢেলেছে। সারা ও রাজবীরকে নিয়ে ছড়িয়ে পড়া এই খবর নাকি স্রেফ গুঞ্জন।
সংবাদমাধ্যমের কাছে সেই সূত্র বলেছেন, “এই গুজবের কোনও ভিত্তি নেই। কোনও সত্যতা নেই। সারা ও রাজবীর কখনও পরস্পরের সঙ্গে দেখাও করেনি। সারা একাকীই আছে এবং কাজের দিকেই ওর এখন মন। এই জল্পনাগুলো খুবই অপ্রয়োজনীয়। সারা যদিও এই সব গুজব নিয়ে কোনও কিছুই বলবে না। ও মাথা উঁচু করে মাধুর্য বজায় রেখে চলতে চায়।”
এক পুরনো সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেছিলেন সারা। ভাই অর্জুনের বিয়ের সময়ে তাঁর কী অনুভূতি হয়েছিল, তা নিয়েও কথা বলেছিলেন সারা। তাঁর বক্তব্য, “অর্জুনের বিয়ের অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি জানি, আমি ঠিক কোনটা চাই আর কোনটা চাই না।”
বিয়েতে কেমন সাজতে চান, তা নিয়েও কথা বলেছিলেন সারা। ছোটবেলা থেকে নিজেকে হালকা প্যাস্টেল রঙের সাজেই কল্পনা করেছিলেন তিনি। বিয়ে বেশ আড়ম্বরপূর্ণ ভাবে হবে, এই আশাও করে এসেছেন তিনি। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে বদলে গিয়েছে পছন্দ-অপছন্দ। এখন তিনি চান, খুব একান্তেই তাঁর বিয়ে হোক। আর কনে হিসাবেও এখন তিনি লাল রঙেই সাজতে চান। তার পরেই সারা বলেছিলেন, “আমার তুলা রাশি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব কম। তাই জানি না, হয়তো সবুজ রংও বেছে নিতে পারি বিয়ের জন্য।”
উল্লেখ্য, এর আগে ক্রিকেটতারকা শুভমন গিলের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল সারার। তবে সেই গুঞ্জনও স্থায়ী হয়নি। সম্প্রতি রাজবীর দেওলের সঙ্গেও নাকি কোনও সম্পর্ক নেই সারার।