বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:৪৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:৪৮:৩১ অপরাহ্ন
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার মথুরার নাগলা ফাউদা গ্রামে বিয়ের শোভাযাত্রার সময় প্রাশান্ত সিং ও কানহা রাঘব নামের দুই চাচাতো ভাইকে এ উপহার দেয়া হয়। তাদের দুলাভাই যোগেশ কুমার ঠাকুর রাজস্থানের কামা এলাকার নানদোলি গ্রামের বাসিন্দা।

প্রতিটি মালা ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছিল। আকারে বিশাল হওয়ায় মালাগুলো বহন ও সামলাতে কয়েকজনের প্রয়োজন হয়। পরে দুই বরকে একটি ভবনের ছাদে দাঁড় করিয়ে তাদের গলায় সেই মালা পরিয়ে দেয়া হয়। এরপর মথুরার গোবর্ধন এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রাশান্ত ও কানহা ভারতীয় কিষান ইউনিয়নের (ভানু) সঙ্গে যুক্ত কৃষক নেতা মহাবীর স্বামীর ভাতিজা। তাদের পরিবারের সদস্যরা মার্বেল ও পাথরের শোরুমের ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিনব এই উপহারের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com