কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:৫৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:৫৪:৫১ অপরাহ্ন
তিন দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে এসেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু। এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) রাজশাহী নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট-এর আওতায় আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর রাজশাহীতে Exposure Visit, Horizontal Learning, Evaluation and Planning Workshop শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

নগর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুই সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, নাগরিক সেবা এবং নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শাহ মখদুম বিমানবন্দরে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুকে ফুল দিয়ে স্বাগত জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com