রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১২:৪৬:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১২:৪৬:৫২ পূর্বাহ্ন
রাজশাহীর সীমান্ত ও মহানগরীসংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাঘা থানার নাপিতের মোড় ১ নম্বর বাঁধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আলাইপুর বিওপির একটি দল। এ সময় জঙ্গলে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৫৮ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, রাত ২টা ১০ মিনিটের দিকে মতিহার থানার ফুলতলা নদীর পাড় এলাকায় অভিযান চালায় তালাইমারী বিওপির একটি টহল দল। এ সময় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৬০ বোতল ভারতীয় জেডি মদ ও ৩ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়।

জব্দ করা মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com