‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৫:০১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৫:০১:৫৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না যে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। যদিও ভারতের কেউ কেউ বলেন, উনি নাকি এখনও প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছু সেটা পরের বিষয়। আমরা তাকে চাই, তাকে প্রত্যর্পণ করা হবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে রাষ্ট্রে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যদি হস্তান্তর করা হয়, সেটা বাংলাদেশ বিমানে আমরা আনব, নাকি তিনি তাদের বিমানে আসবেন, সেটা পরবর্তী সময়ে নির্ধারিত হবে। এ বিষয়ে আমাদের বক্তব্য এইটুকুই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com