রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারি, সেবী, নিষিদ্ধ সংগঠনের বিষ্ফোরক মামলার আসামী সহ ও বিভিন্ন অপরাধে মোট ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও নিষিদ্ধ সংগঠনের বিষ্ফোরক মামলার ৩জন আসামী এবং নগরীতে বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এসব অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৩ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন।
সোমবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খোকন (৬০), নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সদস্য মোঃ ফারহান (২২) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গালিবের ঘনিষ্ঠজন মোঃ আরাফাত (২২)।
এদিন রাতে মতিহার, কাশিয়াডাঙ্গা, দামকুড়া, বোয়ালিয়া ও পবা থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা, দুই গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা সহ চারজন এবং মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। একই সময় স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক হাজার ২৫ টাকা রোহান আহম্মেদকে (২৫) গ্রেফতার করে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলাও রয়েছে।
অন্যদিকে, একই দিন শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা সেবনের দায়ে শান্ত ইসলামকে ৪৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা ও ট্যাপেন্টাডল সেবনের দায়ে বেলাল হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং গাঁজা সেবনের দায়ে জুয়েল রানাকে পাঁচ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা, জাহিদ হাসানকে তিন দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা ও রাশেদুল ইসলামকে ৪৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।