জ্বালানি সংকট মোকাবিলা, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উদ্যোক্তাদের ঋণসীমা ১০ লাখ টাকার বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমানে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হলেও তা বাড়িয়ে ১০ লাখ টাকার বেশি করার পরিকল্পনা রয়েছে। মাত্র তিনটি গরু থাকলেও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সম্ভব। এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে যুব উন্নয়ন অধিদপ্তর।
তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে রান্নার জ্বালানির পাশাপাশি জৈব সার উৎপাদন করা সম্ভব। এ সার কৃষিজমির উর্বরতা বাড়াবে এবং বিক্রির মাধ্যমে উদ্যোক্তারা বাড়তি আয় করতে পারবেন। এতে পরিবেশদূষণ ও দুর্গন্ধ কমার পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী জানান, রাজশাহীর নয়টি উপজেলা ও মহানগর এলাকায় ইতোমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। কোনো এলাকায় ৩০টি সংযোগ স্থাপন করা হলে সেটিকে বায়োগ্যাস পল্লি হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় খামারি ও বেসরকারি উদ্যোক্তাদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন এবং ইমপ্যাক্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুল ইসলাম।