বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (২৫ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু। তিনি বরিশাল জেলার কোতোয়ালী থানার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, বরিশাল লঞ্চঘাটের (চরকাউয়া খেয়াঘাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় বাদী বাড়িতে না থাকার সুযোগে আসামিরা তার দুই সন্তান ১৬ বছর বয়সী মিলি আক্তার ও ৯ বছর বয়সী মাহিমকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের মাধ্যমে বিষ মিশিয়ে তাদের পান করতে দেয়। শিশুরা বিষয়টি বুঝতে না পেরে লাচ্ছি পান করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের মা বাদী হয়ে বরিশাল কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
সিআইডি আরও জানায়, পরবর্তীতে মামলাটির তদন্তভার সিআইডি গ্রহণ করে। তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. বাবু মিয়া ওরফে লাল বাবুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।