ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৩২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:৩২:৫০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযানে ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময়ে মূল অভিযুক্ত ডেভিড দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলি পায়ে লেগে আহত হয়েছেন তিনি। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নন্দন ও রফিক আহত হন।

বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদ ও আরও একজন।

এছাড়া এসআরবির আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

জানা গেছে, পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরে বিস্তারিতভাবে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং-এর মাধ্যমে জানাবেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। পরদিন অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয় ফতুল্লা মডেল থানায়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com