সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৫২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:৫২:১৭ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সমন্বয় বজায় রেখে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা,   উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইটালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল কাফী, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম জান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com