নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৫৬:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:৫৬:০৭ অপরাহ্ন
বিভিন্ন  সরকারি-বেসরকারি দপ্তরের নাগরিক সেবা প্রাপ্তি সম্পর্কে সচেতন করেছে 'সুশীল' প্রকল্প। এতে করে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে অংশীজনেররা। অন্যদেরও সচেতন করেছেন। 

এভাবেই একজন নাগিরকের অধিকার সচেতন হওয়া ও সেটা অন্যদের মাঝে ছাড়িয়ে দেওয়ার মাধ্যমে নওগাঁয় 'সুশীল' (সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গনাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ) প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা (এনজিও) বরেন্দ্র ডেভেলপমেন্ট সংস্থার বাস্তবয়নে এই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাকশনএইড সহযোগিতা দিয়েছে। 

সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নূরুল আমিন। সভাপতিত্ব করেন বরেন্দ্র ডেভেলপমেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিওর সভাপতি সাদেকুর রহমান, নওগাঁ  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহমুদা সুলতানা, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, জেলা তথ্য কার্যালয়ের  উপপরিচালক  আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক  রুস্তম আলী, অ্যাকশনএইডের  প্রেগ্রাম অফিসার হাফিজুর রহমান। প্রকল্পের সার্বিক বিষয়ে তথ্য উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী শামসুল হক। এছাড়াও অনুষ্ঠানে প্রকল্পের  অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই প্রকল্পের মাধ্যমে একজন নাগরিক নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। তাঁরা কোন অফিসে গেলে  কোন তথ্য ও সেবা পাওয়া যায় সে সম্পর্কে জানতে পেরেছে। নিজেরা অনুশীলন করেছে, দক্ষতা অর্জন করেছে ও সচেতন হয়েছে। 

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে জানার মাধ্যমে  অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখবেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com