পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:২৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:২৩:২৫ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত চেতনা থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন কর্মী ও নেতা হিসেবে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আজ ২০২৬ সালের এই ক্রান্তিলগ্নে এসে আমরা এক গভীর জাতীয় সংকটের মুখোমুখি এসে দাঁড়িছি। ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র ও অপচেষ্টা চালাচ্ছে।

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের ক্যাফে অর্কিড চাইনিজ রেষ্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী শাখার উদ্যোগে আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টায়  স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. মো. আব্দুল আহাদ উপরোক্ত কথা বলেন।

ডা. মো. আব্দুল আহাদ বলেন, আমরা লক্ষ্য করছি পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এটি কেবল কোনো দলীয় প্রতিদ্ব›িদ্বতা নয়, বরং বিদেশি আধিপত্যবাদের মদদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার এক গভীর ষড়যন্ত্র। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাইয়ের প্রজন্ম রাজপথ ছেড়ে যায়নি, ফ্যাসিবাদী শক্তির যেকোনো আস্ফালন আমরা রাজপথেই রুখে দেব।

ডা. মো. আব্দুল আহাদ আরও বলেন, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে ধাপে ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, আমরা এই স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং পৌরসভায় আমাদের প্রার্থী দেব। কারণ, আমরা বিশ্বাস করিÑতৃণমূলের মানুষের প্রকৃত ক্ষমতায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নতুন নেতৃত্ব ও বিকল্প রাজনৈতিক শক্তির বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য মো. বিশাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহŸায়ক এবং এনসিপি মনোনীত ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইমরান চৌধুরী নিশাদ, জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী এবং ফুলবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী মো. শিহাব হোসেন, যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com