রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:৩১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:৩১:০১ অপরাহ্ন
রাজশাহী নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে দুই নেতার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত এবং রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তরের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তবে তাঁদের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিতের বিষয়টি সংঘর্ষের সাথে সম্পৃক্ততার কারণে  কিনা, তা জানা যায় নি।  

এর আগে, গত ২৫ অক্টোবর রাজশাহী নগরীর জাদুঘর মোড় এলাকায় মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানান মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন।

ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণের অভিযোগও ওঠে। সংঘর্ষে কয়েকজন নেতা-কর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্না ও বক্তব্য পাওয়া যায়নি।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর যাদুঘর মোড়ের সামনের সড়কে ছাত্রদলের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও নিক্ষেপ ঘটনায় পরো সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। উভয়পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com