বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:৩৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:৩৭:৫৫ অপরাহ্ন
কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সব সিটি করপোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইউডিসিজিপি প্রকল্পের পক্ষ থেকে রাসিককে এ পুরস্কার দেওয়া হয়।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দায়িত্বশীল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পাড়া গঠন, সেবার মানোন্নয়ন, সামাজিক শৃঙ্খলা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতি, এ পাঁচ ক্যাটাগরিতে এ স্বীকৃতি পায় রাসিক। পুরস্কারটি নগরবাসী, পরিচ্ছন্নতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উৎসর্গ করে প্রশাসক রিটন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। এ স্বীকৃতি ভবিষ্যতে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক, কর্মকর্তা, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com