লালপুরে হাইব্রিড ফুলকপি ‘ফুজিকো’ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:০৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:০৩:০১ অপরাহ্ন
নাটোরের লালপুরে হাইব্রিড ফুলকপির উন্নত জাত ‘ফুজিকো’ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বিকেলে উপজেলার কদিমচিলান এলাকায় স্থানীয় সবজি চাষিদের অংশগ্রহণে এ মাঠ দিবসের আয়োজন করে বন্ধন জেনেটিক লিমিটেড। এতে সহযোগিতা করে সাদিক এন্টারপ্রাইজ।
 
বন্ধন জেনেটিক লিমিটেডের রিজিওনাল ইনচার্জ আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পিডিএস অফিসার আবু সাইদ হাসান, সাদিক এন্টারপ্রাইজের পরিবেশক আক্কাছ আলী ও নাজিম উদ্দীন খান, লাকি বীজ ভান্ডারের পরিচালক আব্দুল লতিফ ফিরোজ এবং নাটোর বীজ ভান্ডারের পরিচালক মাসুদ রহমান। এ সময় স্থানীয় পর্যায়ের বিভিন্ন সবজি চাষি উপস্থিত ছিলেন।
 
মাঠ দিবসে বক্তারা বলেন, বন্ধন জেনেটিক লিমিটেডের জাপানি হাইব্রিড জাত ‘ফুজিকো’ ফুলকপি উৎপাদন ও গুণগত মানের দিক থেকে অন্যান্য প্রচলিত জাতের তুলনায় ভালো। সাধারণত বৈরী আবহাওয়ায় অন্যান্য জাতের ফুলকপি পচে যাওয়া এবং ওজন কমে যাওয়ার আশঙ্কা থাকে। তবে ফুজিকো জাতটি বৈরী আবহাওয়াতেও তুলনামূলকভাবে ভালোভাবে টিকে থাকতে সক্ষম। এ জাতের একটি ফুলকপির ওজন ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে।
 
তারা আরও বলেন, ফুজিকো জাতের ফুলকপি আকারে বড় হওয়ার পাশাপাশি বেশ শক্ত ও মজবুত। ফলে পরিবহন ও বাজারজাতকরণের সময় সহজে ভেঙে যায় না কিংবা ক্ষতিগ্রস্ত হয় না। এ বৈশিষ্ট্যের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এ জাতের ফুলকপি পরিবহন ও বাজারজাত করা সহজ হবে।
 
বক্তারা কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি ও উন্নত জাতের সবজি চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com