যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:২৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:২৭:২৩ অপরাহ্ন

প্রতিটি শিশুকে প্রায় ১৮ হাজার ডলারের শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা, মোট মূল্য ১ হাজার ৮০০ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এ কর্মসূচির আওতায় দেওয়া শেয়ারের মোট মূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাস্ক জানান, প্রতিটি শিশুকে একটি করে শেয়ার দেবে স্পেসএক্স। অন্য শেয়ারটি তিনি ব্যক্তিগতভাবে উপহার দেবেন। কোম্পানির পক্ষ থেকে দেওয়া শেয়ার আগামী মাসে হস্তান্তর করা হবে। তবে ব্যক্তিগতভাবে দেওয়া শেয়ার আগামী বছরের জুনে শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর হস্তান্তর করা হবে।

স্পেসএক্স জানিয়েছে, বর্তমানে সক্রিয় ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ থাকা প্রতিটি শিশুকে নতুন করে একটি শেয়ার দেওয়া হবে। মাস্ক ব্যক্তিগতভাবে কোম্পানির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার উপহার দেবেন।

যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সীদের জন্য চালু এ কর্মসূচির লক্ষ্য শিশুদের অল্প বয়স থেকেই শেয়ারবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি করা এবং ভবিষ্যতের জন্য সম্পদ গড়ে তুলতে সহায়তা করা।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে একটি করে স্পেসএক্স শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাস্ক। নতুন ঘোষণায় শেয়ারের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও জনকল্যাণে নতুন তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ৫ শতাংশ শেয়ার ওই তহবিলে দেবে, যার বর্তমান মূল্য প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com