আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩৩:৪১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বিপজ্জনক অবস্থায় থাকা প্রায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার (২৫ নভেম্বর) অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইওয়ার মিডলটাউন এলাকার একটি সামরিক গোলাবারুদ কারখানায় ৬৮টি প্লাস্টিকের ড্রামে এসব বিস্ফোরক সংরক্ষিত ছিল। দীর্ঘদিন ব্যবহারের ফলে ড্রামগুলো নষ্ট হয়ে যাওয়ায় যেকোনো সময় স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল।

ঝুঁকি মোকাবিলায় বিস্ফোরকগুলো নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অভিযান চলাকালে নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে এলাকার অন্য বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।

বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানায়, আশপাশের এলাকায় বাতাসে সিসার উপস্থিতি শনাক্ত হয়নি। ছয় ঘণ্টার বেশি সময় পর বাসিন্দাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

তবে বিস্ফোরণের ফলে পরিবেশে সিসাযুক্ত ধুলা ছড়িয়ে পড়েছে কি না, তা নিশ্চিত করতে বাতাস, মাটি ও পানির নমুনা পরীক্ষা অব্যাহত রাখবে ইপিএ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com