রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে ১৫ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজনকে উপস্থিত দেখতে পান শিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষার্থীদের এমন অনুপস্থিতিতে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করে নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে কলেজটি পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রমের খোঁজ নেন।
একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখে দায়িত্বরত শিক্ষকের কাছে অনুপস্থিতির কারণ জানতে চান তিনি। শিক্ষক জানান, ওই শ্রেণিতে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও সেদিন উপস্থিত ছিল একজন। অন্য এক শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী তখনও শ্রেণিকক্ষে আসেনি। এমনকি শিক্ষার্থীদের ফোন করে ক্লাসে আনতে হয় বলেও এক শিক্ষক স্বীকার করেন।
শিক্ষকদের এসব ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে শিক্ষা উপদেষ্টা নির্ধারিত সময়ে পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত তদারকির নির্দেশনা দেন।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষা উপদেষ্টা আকস্মিকভাবে কলেজে এসে প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন। এ সময় বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোঃ সাদিকুল ইসলাম বলেন, শিক্ষা উপদেষ্টার মূল কর্মসূচি ছিল নাটোরের এনএস সরকারি কলেজে। সেখানে যাওয়ার পথে তিনি বিড়ালদহ কলেজ পরিদর্শন করেন। বর্তমানে অনেক কলেজে শিক্ষার্থী সংকট রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে বিভাগীয় সমন্বয় কমিটিতে আলোচনা হয়েছে। এ সংক্রান্ত সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শিক্ষা উপদেষ্টার আকস্মিক পরিদর্শনে কলেজটির শিক্ষার্থী উপস্থিতি ও পাঠদান কার্যক্রমের বাস্তব চিত্র উঠে আসে।