রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৭:৫৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৭:৫৫:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে এলজিইডির আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা শেষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমানের নেতৃত্বে রাজশাহী এগিয়ে যাচ্ছে। এখানকার অভিজ্ঞতা গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে কাজে লাগাতে চান তাঁরা।

এ সময় বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান, রাসিকের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।

কর্মশালায় রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গত ২৪ নভেম্বর কর্মশালার উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। কর্মশালার অংশ হিসেবে ওই দিন রাতে হোটেল গ্র্যান্ড রিভারভিউতে অনুষ্ঠিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট-এ কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে রাজশাহী সিটি কর্পোরেশন। জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসকের হাতে পুরস্কার তুলে দেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com