রাজশাহীর বাঘায় কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ (প্রথম ধাপ-২০২৬) সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে হলে প্রথমে প্রত্যেককে নিজের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। মাদক, বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, জরুরি অবস্থা বা বিপদের সময় একজন দায়িত্বশীল ভিডিপি সদস্যের করণীয়-বর্জনীয় সম্পর্কে সচেতন থাকতে হবে। পাশাপাশি থানা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপু, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিয়া। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন অন্তর আহমেদ ও মাবিয়া আক্তার। তাঁরা বলেন, এ প্রশিক্ষণ থেকে সমাজের কল্যাণে কাজ করার নতুন অনুপ্রেরণা পেয়েছেন।
এ সময় প্রশিক্ষক সোহেল রানা ও উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার আব্দুস সাত্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ নভেম্বর উপজেলার গড়গড়ি ইউনিয়নের আব্দুল গনি কলেজে ১০ কার্যদিবসব্যাপী এ মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, হ্যাকিং, গুজব, অপপ্রচার, বিবাদ-সহিংসতা ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ ও সচেতন স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ থেকে অপরাধ নির্মূলে ভিডিপি সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।