রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:০৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:০৫:০৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, আইনশৃঙ্খলা কমিটির স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নূর নবী, পৌর বিএনপির সভাপতি মহসিন আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনি। এছাড়াও ছিলেন ওসির প্রতিনিধি এসআই রতন চন্দ্র, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, উপজেলা সমবায় অফিসার আহম্মেদ হোসেন, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

মাদক ও চুরি নিয়ন্ত্রণে সম্মিলিত সহযোগিতার আহ্বান সভায় বক্তারা উপজেলায় মাদক ও চুরির বিস্তার নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া এসব অপরাধ দমন সম্ভব নয়।

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।সভা শেষে উপস্থিত সবার প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com