রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:১২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:১২:৩৪ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং নিষিদ্ধ সংগঠনের আরো ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত দুইজন হলেন, উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পশ্চিম বালুভরা গ্রামের আশরাফ শেখ (৫২) ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বালুভরা গ্রামের মো. রাব্বী হোসেন (২৮)।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির খাঁনপুকুর বাজারে দলীয় কার্যালয়ে (পার্টি অফিস) অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ জনকে এজাহারনামীয় এবং ৮০ জনকে আজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আশরাফ শেখ ও রাব্বী হোসেন এজাহারনামীয় আসামি। শুক্রবার সকালে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করেছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com