নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:৫৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:৫৩:১৫ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ও বিভিন্ন মামলার আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, চন্দ্রিমা থানা পুলিশের একটি দল সকাল ৯টার দিকে ললিতাহার উত্তরপাড়া গ্রামের আনসার আলীর ছেলে মোঃ ইনসার আলীর (৪৯) বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এছাড়া নগরীজুড়ে বিভিন্ন থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ছয়জন, মাদক মামলার আসামি নয়জন এবং অন্যান্য মামলার আসামি চারজন। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেহল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com