উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৭:২২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৭:২২:১৩ অপরাহ্ন
অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। একই জেলার কোতোয়ালি থানাধীন টেপাখেলা বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বাহিনীটি। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি।

মামলার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ রাজিব হোসেন (৩৮) ভিকটিমের প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষক। গত ৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ভিকটিম উল্লাপাড়া মডেল থানাধীন বালসাবাড়ী বাজারে অবস্থিত অধ্যায়ন একাডেমি নামের কোচিং সেন্টারের সামনে পৌঁছালে আসামি প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে। পরে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি উল্লাপাড়া থানার মামলা নং-১০, তারিখ ৫ নভেম্বর ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় এসআরবি-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় এবং আভিযানিক দলের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এসআরবি-১২ সদর কোম্পানি ও এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুরের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রাজিব হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন কাঠালতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আল মামুন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com