পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক্সাম কেয়ার সেন্টার, রাজশাহীর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব গড়ে উঠবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেম, সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে শিক্ষা, উন্নয়ন ও নাগরিক সেবাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরীতে খেলার মাঠ ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণের পাশাপাশি নারীদের জন্য ক্লাব এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এক্সাম কেয়ার সেন্টারের পরিচালক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।