বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০১:২২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০১:২২:২৮ পূর্বাহ্ন
রাজশাহীর বাঘা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ নাসির (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই ট্রাকে থাকা আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে উপজেলার চণ্ডীপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের (যশোর-ট-১১-৪৩৯১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়াবোঝাই অপর একটি ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১১৯) সংঘর্ষ হয়। এতে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি উল্টে যায়। এ সময় চালক নাসিরসহ ট্রাকে থাকা আরও দুজন নিচে চাপা পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাসিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের শহিদুলের ছেলে তুষার হোসেন (২০) ও আলেক চান ফকিরের ছেলে মো. শুভ ফকির (১৯)।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 

ঘটনার পর আলুবোঝাই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই আনোয়ার। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com