মরহুম আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে ভূমিমন্ত্রী

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০২:২৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০২:২৮:৩৪ পূর্বাহ্ন
মরহুম মোঃ আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মাগফিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী সদর২ আসনের (এমপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের (এমপি) এ্যাড. শফিকুল হক মিলন, রাসিক সাবেক মেয়র মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আনসার আলী-সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুম মোঃ আশরাফ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।

দোয়া মাহফিলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয় এবং তাঁদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com