ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:১০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:১০:১২ পূর্বাহ্ন
করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু
করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সঞ্জয় ছিলেন একজন ব্যবসায়ী। প্রতিবেদন অনুযায়ী, পোলো খেলার সময় সঞ্জয় অসুস্থ হয়ে পড়েন। সুহেল শেঠও টুইটারে শোকবার্তা শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘@sunjaykapur-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত: তিনি আজ ইংল্যান্ডে মারা গেছেন: এটি একটি ভয়ানক ক্ষতি এবং তার পরিবার এবং @sonacomstar-এর সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা… ওঁ শান্তি।’

কাকতালীয়ভাবে, সঞ্জয় কাপুরের শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি কয়েক ঘন্টা আগেই ছিল। যখন তিনি বৃহস্পতিবার বিকেলে বিমান দুর্ঘটনায় নিহত Air India যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাতে সঞ্জয়ের মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গেই করিশ্মার সঙ্গে দেখা করতে এসেছিলেন সইফ আলি খান, করিনা কাপুর, অমৃতা আরোরা, মালাইকা আরোরা-রা।

সঞ্জয় এবং করিশ্মা কাপুর ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০১৬ সালের জুনে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ২০১০ সালে করিশ্মা তাঁর ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বইয়ের বাড়িতে চলে যান। ২০১৪ সালে, তাঁরা তাদের বিবাহিত জীবন শেষ করার সিদ্ধান্ত নেন এবং বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করে। ডিভোর্সের পর দুই সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান করিশ্মা। এরপর থেকে কিয়ান ও সামায়রা মুম্বইতেই বড় হয়েছে। যদিও সঞ্জয়ও ডিভোর্সের আগে ছেলেমেয়েদের কাস্টেডি পাওয়ার অনেক চেষ্টাই করেছিলেন।

এরপর সঞ্জয় কাপুর ২০১৭ সালের এপ্রিলে বিয়ে করেন প্রিয়া সচদেবকে। এবং ২০১৮ সালের ডিসেম্বর মাসে দম্পতি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী