ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মহানগরীতে ছিনতাই মামলার আসামি কিউট গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৮:২৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৮:২৪:০৯ অপরাহ্ন
মহানগরীতে ছিনতাই মামলার আসামি কিউট গ্রেফতার মহানগরীতে ছিনতাই মামলার আসামি কিউট গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট‘কে (২১), গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার (১৩ জুন) ভোর পৌনে ৪ টায় মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১), সে মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার এস এম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বসবাস করে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ সকাল সোয়া ৭ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিক্সায় ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তার ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন), জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তিতে মহিলার ডান হাতের আঙুলে আঘাত লাগে। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

অবশেষে শুক্রবার দিবাগত রাত পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোক্তাদ্দির ওরফে কিউটকে গ্রেফতার করে এসআই মোঃ শাহ আলী মিয়া ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি হাসান মোক্তাদ্দির সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। শুক্রবার সকালে তাকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ