ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচেও বাভুমাদের ‘চোকার্স’ শব্দটি শুনতে হয়েছে

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ১০:৫০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ১০:৫০:০০ পূর্বাহ্ন
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচেও বাভুমাদের ‘চোকার্স’ শব্দটি শুনতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচেও বাভুমাদের ‘চোকার্স’ শব্দটি শুনতে হয়েছে
শক্তি-সামর্থ্যে দক্ষিণ আফ্রিকাকে সব সময় সেরা পাঁচটি দলের একটি হিসেবে দেখা হয়েছে, হচ্ছে। কিন্তু ১৯৯৮ সালে নকআউট ট্রফি জয়ের পর আইসিসির বিশ্বমঞ্চে ব্যর্থতার গল্পই লিখেছে তারা। সেই গল্পের দৈর্ঘ্যটা বেশ লম্বাই।

আইসিসি নকআউট ট্রফি জয়ের পর দক্ষিণ আফ্রিকা চারবার করে ক্রিকেট বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে। দুবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটি গত বছর খেলেছে ফাইনালেও। গুরুত্বপূর্ণ এইসব ম্যাচগুলোতে প্রোটিয়ারা বেশ কয়েকবারই হেরেছে ভালো অবস্থানে থেকে—চোক করে। যে কারণে চোকার্স শব্দটি লেপ্টে যায় তাদের নামের সঙ্গে।

বারবার চোক করা দক্ষিণ আফ্রিকা অবশেষে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ ম্যাচেও চোকার্স শব্দটি শুনতে হয়েছে প্রোটিয়াদের, জানিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা।

ফাইনাল জেতার জন্য ২৮২ রানের টার্গেট পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হয়ে যাওয়া দলটির জন্য যা কঠিনই। কিন্তু এইডেন মারক্রাম ও টেম্বা বাভুমার দুই বীরত্বসূচক ইনিংসে অনায়াসেই জিতে যায় প্রোটিয়ারা। এই দুজন এমন জুটি গড়েছিলেন যে, দুইপ্রান্ত থেকে অজি বোলাররা বল করতে করতে প্রায় হতাশ হয়ে পড়েছিলেন। সেই সময়ই চোকার্স শব্দটি শুনেন বাভুমারা।

ফাইনাল শেষে বিবিসি টেস্ট স্পেশালকে প্রোটিয়া দলপতি বলেন, ‘যখন ব্যাট করছিলাম, তখন অজিরা চোক শব্দটি বলছিল। আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছি। আমাদের সন্দেহ করার অনেক লোক আছে। ফাইনাল পর্যন্ত এসেছি। যাত্রাপথেও অনেকে আমাদের নিয়ে সন্দেহ করেছিল। এই জয় সেটাকে উড়িয়ে দিল।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ