ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫ মাস পর গোল করে ফোডেনের হুঙ্কার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:৪৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:৪৭:৫৪ অপরাহ্ন
৫ মাস পর গোল করে ফোডেনের হুঙ্কার ছবি: সংগৃহীত
গোলের স্বাদ যেন ভুলে যেতেই বসেছিলেন ফিল ফোডেন। তবে বিরতি কাটিয়ে মাঠে ফিরে জালের দেখা পেলেন তিনি দ্রুতই। ম্যাচজুড়ে দেখালেন চেনা ঝলক। নিজের পারফরম্যান্স ও দলের জয়ে তৃপ্ত ম্যানচেস্টার সিটি তারকা ম্যাচের পর বললেন, নিজের ভেতর আবার ক্ষুধা অনুভব করছেন তিনি, ভুল প্রমাণ করতে চান সংশয়বাদীদের।

ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির প্রথম ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন ফোডেন। গত জানুয়ারির পর এটি তার প্রথম গোল। ক্লাব ও দেশের হয়ে গোলের দেখা পেলেন ২০ ম্যাচ পর!

পরে প্রথমার্ধেই গোল করেন জেরেমি ডোকু। ফিলাডেলফিয়ায় বুধবার মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসিকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।

জয়ের শুরুর পাশাপাশি সিটির জন্য বড় স্বস্তি ছিল ফোডেনের পারফরম্যান্স। ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন সেবার। কিন্তু এই মৌসুমটা তার কেটেছে ভুলে যাওয়ার মতো। অ্যাঙ্কেলের চোটে মাঠের বাইরে ছিলেন লম্বা সময়। যখন খেলেছেন, মাঠে তাকে মনে হয়েছে ক্লান্ত ও অবসন্ন।

গত মাসে তিনি স্বীকার করেন, মাঠের ভেতরে-বাইরে অনেক কিছু মিলিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছেন। এই মাসে জাতীয় দলের খেলা থেকেও নিজেকে সরিয়ে নেন শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে।

বিরতির সময়টায় নিজেকে চাঙা করে তুলেছেন তিনি। মাঠে ফিরে পারফরম্যান্সেই ফুটিয়ে তুলেছেন তা। ম্যাচের পর তা শোনা গেল তার কণ্ঠেও।

“আমার ভেতরের ক্ষুধা আবার ফিরে এসেছে এবং মানুষকে ভুল প্রমাণ করতে চাই আমি। গোল পেয়ে এবং সুযোগ তৈরি করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে।”

“মিথ্যা বলব না, মৌসুমটা খুব কঠিন ছিল। সেরা মৌসুম ছিল না। এরপর কিছুটা বিরতি পেয়েছি, বিশ্রাম মিলেছে। এখন সামনের মৌসুমের জন্য মুখিয়ে আছি।”

অ্যান্ডোরা ও সেনেগালের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের স্কোয়াড থেকে ছাড় পেয়ে কৃতজ্ঞতা জানালেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার।

“এই যুগে খুব বেশি ফুটবলার এমন বিরতি পায় না। আমার জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। স্রেফ বিশ্রাম নিয়েছি, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি এবং নিজের কাজ করেছি। চনমনে হয়ে উঠতে এসব জরুরি ছিল আমার জন্য।”

ম্যানচেস্টার সিটির পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী