ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা প্রায় তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামল সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় পাহাড় থেকে খাদে পড়ল পুণ্যার্থীবোঝাই বাস, মৃত ১৫ /

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:৪৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:১৩:২১ অপরাহ্ন
শ্রীলঙ্কায় পাহাড় থেকে খাদে পড়ল পুণ্যার্থীবোঝাই বাস, মৃত ১৫ /

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৫ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোটমালের পাহাড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, সরকারি বাসে করে ৭০ জন বৌদ্ধ পুণ্যার্থীকে নিয়ে কাতারাগামা থেকে কুরুনেগালা যাচ্ছিল। সেই সময় পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ যাত্রীর। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ এবং উদ্ধারকারীরা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিককালের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটেনি। তবে বাসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল। বাসে পঞ্চাশ জনের মতো যাত্রী তোলার কথা ছিল। কিন্তু অতিরিক্ত ২০ জনকেও নেওয়া হয়েছিল। পাহাড়ি রাস্তার মোড় ঘুরতেই বাসটি খাদে পড়ে যায়। সংবাদ সংস্থা এএফপি-কে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি না কি চালকের ভুল তা তদন্ত করে দেখা হবে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভার্তি করানো হয়েছে। মৃতেরা সকলেই বৌদ্ধ পুণ্যার্থী। শ্রীলঙ্কায় বছরে গড়ে তিন হাজার সড়ক দুর্ঘটনা হয়। ২০০৫ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটল বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। ২০২১ সালেও বাস দুর্ঘটনা হয়। সেই সময় ১৩ জনের মৃত্যু হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির