ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল রাকসুর মেয়াদ শেষ আজ, বাড়ছে না মেয়াদ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু!

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৪:১৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু হয়েছে। অপরদিকে আহত হয়ে বাবা-ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পরেদশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুর মোহাম্মদ আলী ওই গ্রামের তসির উদ্দীনের ছেলে। আহত বাবা ও ছেলের বাড়িও পরদেশীপাড়া গ্রামে বলে জানা গেছে।

জানা গেছে, জমিতে আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের সেখানেই মৃত্যু হয়। সঙ্গে থাকা মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩) গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপতালে ভর্তি করা হয়।

স্থানীয় জানান, দুপুর থেকে পরদেশীপাড়া গ্রামের মোহাম্মদ আলী, মশিউরসহ ৬/৭ জন মাঠে রোপা আমন রোপণের কাজ করছিল। বিকেল ৪টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ আলী। এ সময় আহত হয়েছে সাব্বির ও তার বাবা মশিউর রহমান। 

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের সময় সবাইকে সচেতন হতে হবে। তা না হলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার