ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আরএমপি’র প্রতিবাদ

রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৩৩:২১ অপরাহ্ন
রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক
রাজশাহী মহানগরীতে প্রশিক্ষণের সময় প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন হযরত আলী সরদার (৩৫) নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক গাড়িচালক।

শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হযরত আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর সিটি স্ক্যানের জন্য তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে যাওয়ার কারণে হযরত আলী হাঁটতে পারছেন না। সিটি স্ক্যানের জন্য তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়েছে। তবে এখনই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক কথা বলতে অস্বীকৃতি জানান।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন পর ঢাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার জন্য বর্তমানে কর্মীদের যাচাই-বাছাই চলছে। এর অংশ হিসেবে রাজশাহীতে দ্রুত সময়ে মইয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। হযরত আলী গাড়িচালক হলেও কর্মকর্তারা তাকে মইয়ে ওঠার নির্দেশ দেন। দ্রুত ওপরে ওঠার সময় প্রায় ৩০ ফুট উচ্চতা থেকে তিনি হঠাৎ নিচে পড়ে যান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর উপপরিচালক মনজিল হক জানান, তিনি বাইরে থাকায় ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে তিনি সহকারী পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, প্র্যাকটিসের সময় হযরত পড়ে আহত হয়েছেন। গাড়িচালক হয়েও তিনি প্রতিযোগিতায় অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাকরি করলে সবই করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী