ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০১:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০১:০৭:৪৭ পূর্বাহ্ন
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের দেশজুড়ে সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ ঘিরে
দেশজুড়ে সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ ঘিরে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এ ঘটনাকে শিক্ষার্থীদের আন্দোলনের বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘এই সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসে গেছে।

শনিবার সকালে নয়াদিল্লির ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি রাজপথে নেমে আসা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ভারতের শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে তিনি আরও দুটি দাবি সামনে আনেন, শিক্ষার্থীদের প্রতি হওয়া অন্যায়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। 

রাহুল গান্ধী কৃষক, শ্রমিক ও সমাজের অন্যান্য বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থাকতে হবে এবং ভয়কে জয় করেই পরিবর্তন আনা সম্ভব।

অন্যদিকে, পদত্যাগের ঘোষণা দিয়ে ধর্মেন্দ্র প্রধান জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো দেশবিরোধী শক্তি যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। 

এদিকে, আন্দোলনের অন্যতম সংগঠক ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) শিক্ষামন্ত্রীর পদত্যাগকে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয় হিসেবে অভিহিত করেছে। দিল্লির যন্তর মন্তরে সমাবেশে সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, শিক্ষাব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী