ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারিরীক নির্যাতন এবার ফুটবল ছাড়িয়ে বিনোদন জগতে রোনালদো লাইসেন্স ফেরত পেল আদ্-দ্বীন, মানতে হবে যে শর্ত ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত অ্যাম্বুলেন্স চলাচলে ইসরায়েলি বাহিনীর বাধা , সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা জামালপুরে ট্রাক চাপায় ২ পথচারী নিহত বাংলাদেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

সাতক্ষীরায় অপরিকল্পিত মাছের ঘেরে ঝুঁকির মুখে পড়েছে সরকারি সড়ক

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:০৯:২৫ অপরাহ্ন
সাতক্ষীরায় অপরিকল্পিত মাছের ঘেরে ঝুঁকির মুখে পড়েছে সরকারি সড়ক সাতক্ষীরায় অপরিকল্পিত মাছের ঘেরে ঝুঁকির মুখে পড়েছে সরকারি সড়ক
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ লবণাক্ত অঞ্চলে হাজার হাজার একরজুড়ে রয়েছে মাছের ঘের ও পুকুর। এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা মাছ চাষ। কিন্তু অধিক লাভের আশায় অনেক ঘের মালিক সড়কের পাশেই পর্যাপ্ত দূরত্ব ও সুরক্ষা বাঁধ (ভেড়ি) না রেখে ঘের নির্মাণ করায় ঝুঁকির মুখে পড়েছে সরকারি সড়ক।

সরেজমিনে দেখা যায়, অনেক স্থানে কার্পেটিং করা সড়কের একেবারে গা ঘেঁষে ঘেরের পানি রয়েছে। সড়কের পাশের মাটি ধসে গিয়ে রাস্তার প্রান্ত ভেঙে পড়ছে। কোথাও কোথাও ইতোমধ্যে বড় ধরনের ফাটল ও ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই সড়ক আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলো কয়েক বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। অথচ সড়ক সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও আইন প্রয়োগ কার্যত নেই। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার বিষয়টি আলোচনায় এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সড়কের ঠিক পাশে পানি থাকলে মাটির ধারণক্ষমতা কমে যায়। ফলে সড়কের ভিত্তি দুর্বল হয়ে ধস ও ভাঙনের ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘমেয়াদে এটি সরকারের বিপুল অর্থের অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সরকারি অর্থে নির্মিত সড়ক রক্ষায় প্রশাসন, স্থানীয় সরকার, সড়ক বিভাগ এবং মৎস্যসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। অন্যথায় প্রতিবছর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প ভাঙনের কবলে পড়ে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬