ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরের তুহিন টেড্রার্সকে ১০ হাজার টাকা জরিমানা জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি লালপুরে মুরগির খামারে শিয়াল প্রতিরোধের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১১:৪২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১১:৪২:৫৩ অপরাহ্ন
তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি (তানোর এরিয়া) উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে, হ্রাস পেয়েছে লোডশেডিং। তানোরে ডিজিএম রেজাউল করিম খাঁন যোগদানের পর তার নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে পল্লী বিদ্যুতের গ্রাহক মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে।এছাড়াও বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন করা হয়েছে।এর পাশাপাশি পল্লী বিদ্যুৎ (ডিজিএম) কার্যালয়কে ঘুষ-দুর্নীতি ও দালাল মুক্ত ঘোষণা করা হয়েছে।এতে গ্রাহকের যে-কোনো সমস্যা নিয়ে গ্রাহকগণ সরাসরি ডিজিএম এর সঙ্গে আলোচনা করতে পারছেন।এতে হয়রানি মুক্ত গ্রাহক সেবা নিশ্চিত হয়েছে। অথচ বিগত দিনে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এবং দুর্বল সঞ্চালন লাইনের কারণে বিদ্যুৎ বিভ্রাট ছিলো নিত্যসঙ্গী। 

জানা গেছে, বিগত ২০০৬ সালে তানোরে বিদ্যুৎ সুবিধাভোগীর সংখ্যা ছিলো প্রায় ২৮ শতাংশ। কিন্ত্ত  এখন বিদ্যুৎ সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতভাগ। এছাড়াও প্রায় এক হাজার কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোরে পল্লী বিদ্যুতের মোট গ্রাহক রয়েছে আবাশিক ৫ হাজার ৬৮৩টি,শিল্প সংযোগ ৭১৪টি, সেচ সংযোগ ৯৫০টি, বানিজ্যিক সংযোগ ৪ হাজার ১৪৬টি,দাতব্য এক হাজার ৮৭টি ও অন্যান্য সংযোগ ৪১৪টি। বিদ্যুতের মোট চাহিদা প্রায় ১৮ মেঘাওয়াট যা সরবরাহ পাওয়া যাচ্ছে।কোনো লোডশেডিং নাই।

এদিকে পল্লী বিদ্যুতের গ্রাহক সুবিধা বৃদ্ধি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে দেবীপুর, কালীগঞ্জ ও আয়ড়া ৩টি সাব-স্টেশন নির্মান এবং বাধাইড় সরনজাই,কলমা, কামারগাঁ ইউপিতে ৪টি অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে।অন্যদিকে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে সেচ সুবিধায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পোল্ট্রি, গরুর খামার ও মৎস্যখাতে অনেক বেকারের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) এলাকার মৎস্য চাষি নাসির ও মোজাম্মেল হক বলেন,আগে পুকুরে পানি না থাকায় শুস্ক মৌসুমে চাষ করা যেতো না।কিন্ত্ত পল্লী বিদ্যুতের মৎস্য সংযোগ নিয়ে সারা বছর মাছ করতে পারছেন।এতে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

এবিষয়ে তানোর পল্লী বিদ্যুতের কর্মকর্তা (ডিজিএম) রেজাউল করিম খাঁন বলেন, তাদের প্রধান লক্ষ্যে গ্রাহক সেবা নিশ্চিত করা, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ