ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১০:০৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১০:০৩:১২ অপরাহ্ন
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা
বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছিল গাড়ি। সেই গাড়িতে ছিলেন একই পরিবারের চার জন। তবে গৃহকর্তা কোনওক্রমে গাছ আঁকড়ে প্রাণ বাঁচালেও চোখের সামনে দেখলেন স্ত্রী এবং দুই সন্তানকে তলিয়ে যেতে। শুক্রবার ওই তিন জনের দেহ উদ্ধার হয়েছে মহারাষ্ট্রের যবতমাল জেলায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার অবিনাশ খান্ডার স্ত্রী মাধবী এবং দুই কন্যাসন্তানকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন। ভারী বৃষ্টির কারণে বিপদে পড়েন তাঁরা। দিকে দিকে জলমগ্ন অবস্থা। তার মধ্যে দিয়ে কোনওক্রমে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করেন তাঁরা। গাড়িতে চালকের আসনে ছিলেন অবিনাশ। পাশের আসনে বসে ছিলেন তাঁর স্ত্রী। আর পিছনে দুই মেয়ে।

দারওয়াহা এলাকায় একটি সেতু পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।কুপ্তী নদী উপচে পড়ে জল বইতে থাকে ওই সেতুর উপর দিয়ে। অবিনাশ ভেবেছিলেন, কোনওক্রমে ওই জল পেরিয়ে গাড়ি নিয়ে সেতু পার করতে পারবেন। বুঝতে পারেননি স্রোতের টান। সেতুর মাঝামাঝি জায়গায় গিয়ে গাড়ি আর এগোতে পারছিল না। স্রোতের টানে বারবার বেঁকে বেঁকে যাচ্ছিল। আচমকা স্রোতের তোড়ে গাড়িটি ভেসে যায়। সেই সময় দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন অবিনাশ। তার পরে হাতের কাছে একটি গাছের নাগাল পেয়ে ধরে ফেলেন তিনি।

স্রোতে ওলটপালট হলেও গাছটা ছাড়েননি অবিনাশ। ওই অবস্থাতেই দেখলেন, তাঁর গাড়িটি ভেসে যাচ্ছে। গাড়ির মধ্যে আটকে রয়েছেন স্ত্রী, সন্তানেরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী। প্রশাসন সারারাত ওই এলাকায় তল্লাশি চালিয়েও নিখোঁজ তিন জনের খোঁজ পায়নি। শুক্রবার শেষপর্যন্ত তিন জনের দেহ খুঁজে পায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪