ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

যশ ও কিয়ারার ‘তবাহী’তে বাঁধনছাড়া ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষ!

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৪৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৪৭:২৩ অপরাহ্ন
যশ ও কিয়ারার ‘তবাহী’তে বাঁধনছাড়া ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষ! ছবি: সংগৃহীত
‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক। ‘তবাহী’ গানের দৃশ্য নিয়ে বিতর্কের মুখে কিয়ারা আডবাণী। গানের দৃশ্যে উদ্দাম ঘনিষ্ঠতা দেখানো হয়েছে কিয়ারা ও যশের মধ্যে। মাত্রাতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, এমন অভিযোগ উঠেছে কিয়ারার বিরুদ্ধে। নানা রকমের কটাক্ষের শিকারও হচ্ছেন তিনি। এ বার তার বিরোধিতা করলেন অভিনেত্রী হুমা কুরৈশী। তিনিও এই ছবিতে অভিনয় করেছেন। সহ-অভিনেতা যশ এবং কিয়ারার পাশে দাঁড়িয়ে তিনি জানান, এই ধরনের নারীবিদ্বেষী মন্তব্যের জবাব ছবিটাই দেবে।

‘তবাহী’ গানটি প্রকাশের পর থেকেই কিয়ারাকে নিয়ে নানা রকম কটাক্ষ শুরু হয়। অনেকে বলেন, একজন বিবাহিত নারী এবং সদ্য মা হওয়ার পর এমন দৃশ্যে অভিনয় করা উচিত নয়। অথচ একই দৃশ্যে অভিনয় করেছেন ‘বিবাহিত’ যশ। তিনিও সন্তানের বাবা। কিন্তু, তাঁকে নিয়ে তেমন সমালোচনা হয়নি।

হুমা এই বৈষম্যের কড়া সমালোচনা করেন। তাঁর কথায়, “এটা অসুস্থ মানসিকতার পরিচয়। খুবই নোংরা। তবে আমার বিশ্বাস, এই ছবির অভিনেত্রীরা এবং পরিচালকই শেষপর্যন্ত জিতবেন। এই সবের জবাব দেওয়ার কোনও মানে হয় না। কথা দিয়ে মানুষের মানসিকতা বদলানো যায় না। ছবিটাই কথা বলবে। এরা কারা? আমার মনে হয়, পৃথিবী খুবই সুন্দর একটা জায়গা। কিন্তু ইন্টারনেট তেমন নয়।”

হুমার মতে, অনলাইনের ট্রোলদের সঙ্গে তর্ক করে কোনও লাভ নেই। বরং ছবিমুক্তির পর সেটাই সব প্রশ্নের উত্তর দেবে।

সমালোচনা শুধু কিয়ারার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রকেও সমাজমাধ্যমে আক্রমণের মুখে পড়তে হয়েছে। অনেকেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে একই ধরনের মন্তব্য করেছেন। কিয়ারার অভিনয় নিয়ে শুরু হওয়া বিতর্ক ধীরে ধীরে তাঁর বিবাহিত জীবন এবং ব্যক্তিগত বিষয়েও পৌঁছে যায়।

‘টক্সিক’ ছবির পরিচালনায় রয়েছেন গীতু মোহনদাস। ছবিতে যশ, কিয়ারা ও হুমা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত-সহ অনেকেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩