ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন আমরা ও একদিন মরে যাবো ! নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা চারঘাট ভূমি অফিসের নাজির সোহানকে নিয়ে অপপ্রচার অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল

পাবনায় পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২৬:০৯ অপরাহ্ন
পাবনায় পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ পাবনায় পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ
পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিলন সরদার (৪০) একই গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী গত ২৯ জুলাই বিকেলে তার বাবার বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী মিলন সরদার তাকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে যায় ও ধর্ষণ করে। 

এ সময় বিষয়টি কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ৩১ জুলাই ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামীকে জানান। এরপর ১ আগষ্ট ওই নারীর স্বামী বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি