ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৯:২৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৯:২৬:৫৭ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ
শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে টাঙানো একটি বিতর্কিত বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সকালে বিলবোর্ডের মূল কাঠামো অপরিবর্তিত রেখে বিতর্কিত ছবিগুলো মুছে দেওয়া হয়।

জানা যায়, গত শুক্রবার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের সংগঠন ‘নভো কালচার’-এর উদ্যোগে প্যারিস রোডে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে বিলবোর্ডটি স্থাপন করা হয়।

বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) বজলুল হুদা, মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলাকালে নিখোঁজ হওয়া সাক্ষী সুখরঞ্জন বালী এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ছবিও স্থান পায়। এর পাশাপাশি বিলবোর্ডে শাপলা চত্বর, জুলাই আন্দোলন, লগি-বৈঠা তাণ্ডব, ভারত-বাংলাদেশ সম্পর্ক, কোটা আন্দোলন ও আয়নাঘর সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

তবে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিতদের ছবি প্রদর্শনের বিষয়টি নিয়ে ক্যাম্পাসে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থীদের একটি বড় অংশ ও বিভিন্ন ছাত্রসংগঠন এতে তীব্র প্রতিবাদ জানায় এবং বিলবোর্ডটি দ্রুত অপসারণের দাবি তোলে।

প্রতিবাদের ধারাবাহিকতায় রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিলবোর্ডটি সরানোর দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়ায় বিকেলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। রাত পৌনে ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলে। পরে প্রশাসন ছবিগুলো মুছে ফেলার সিদ্ধান্ত জানালে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।

পরবর্তীতে সংশোধিত বিলবোর্ডে সুখরঞ্জন বালী, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও মেজর (অব.) বজলুল হুদার ছবি বহাল রেখে বাকি দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবিগুলো সরিয়ে ফেলা হয়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের দাবির মুখে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে বিলবোর্ডটি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি সম্মত না হওয়ায় পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব উদ্যোগে বিতর্কিত ছবিগুলো মুছে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩