ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিংড়ায় পাটের ফলন ও দামে খুশি কৃষক ফ্যামিলি কার্ড নিয়ে ইউএনও'র বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ১৪ শিক্ষকের ১৩ শিক্ষার্থী সবাই ফেল ! দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু  ইউক্রেনের হামলায় রাশিয়ায় ১৩ জনের মৃত্যু ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ক্রিম নয়, পান করতে পারেন ৩ পানীয় হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না: ইরান সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সারাক্ষণ টক বা তেতো স্বাদ মুখে, দাঁত বা মাড়ির সমস্যা নয়, অন্য রোগেরও ইঙ্গিত বহন করতে পারে! হরমুজ খুলে দিলেই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ আর দেবেন না ট্রাম্প! সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২

কক্সবাজারে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০২:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০২:৫৪:৩২ অপরাহ্ন
কক্সবাজারে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কক্সবাজারে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন হোটেল-মোটেল জোন এলাকার বাগান বাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২২(১০)০৯-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হক কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়াবুল হক চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফীন নগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম রহমত উল্ল্যাহ।

র‌্যাবের তথ্য অনুযায়ী, বায়েজিদ বোস্তামী থানার মামলাটিতে তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২ ধারায় মামলা রয়েছে এবং তিনি ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪