ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু! দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’

নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১১:৪৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১১:৪৫:৩১ অপরাহ্ন
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ ছয় মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি’র পুলিশ। এর মধ্যে পাঁচজনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। একই সময়ে বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, শুক্রবার রাতে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি বিন্দুর মোড় এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ ওবায়দুল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। একই রাতে শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে মালদা কলোনী ও মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকা থেকে ৮ পিস ও ৫ পিস ট্যাপেন্টাডলসহ রিফাত (২০) ও আরিফ হোসেন ডলারকে (৩৭) গ্রেফতার করা হয়।

এ ছাড়া কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ রাজুকে (৫৫) এবং দক্ষিণ বালিয়া এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ মুন্নাকে (২৯) গ্রেফতার করা হয়। রাজুকে গ্রেফতারের সময় তার সহযোগী আলম মিয়া (৫৮) পালিয়ে যায়।

চন্দ্রিমা থানা পুলিশ ললিতাহার উত্তরপাড়া এলাকা থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৫ হাজার ১৫০ টাকা সহ ইনসার আলীকে (৪৯) গ্রেফতার করে। আর কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকা থেকে বাবলু ওরফে বাবুকে (৪৩) মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক আলম মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার