ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় এবার দিনে-দুপুরে যুবদল নেতাকে গুলি আখাউড়ায় রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ​জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক ১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি নগরীজুড়ে দুই কারবারীসহ গ্রেপ্তার ১৩ পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযান, ৭৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন আমরা ও একদিন মরে যাবো ! নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা চারঘাট ভূমি অফিসের নাজির সোহানকে নিয়ে অপপ্রচার

হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৩৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৩৫:২৭ অপরাহ্ন
হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা
যে বয়সে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে ছুটে বেড়ানোর কথা, সেই সাত বছর বয়সেই পায়ে রশি বেঁধে রাখতে হতো মো. জিসানকে। জন্মগত মানসিক সমস্যার কারণে তাকে সবসময় নজরদারিতে রাখতে হতো। দারিদ্র্য ও চিকিৎসার অভাবে অসহায় মা বাধ্য হয়ে শিশুটিকে রশি দিয়ে বেঁধে রাখতেন। সেই জিসানই জীবন রক্ষা করা লাইফ বয়া নিয়ে পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আবাসনে মা মেঘলা আক্তারের সঙ্গে থাকত জিসান। তার মা ।

বুধবার (১‌৯ আগস্ট) বেলা ১১টার দিকে পান্তাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই জিসানের আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও চঞ্চল ও অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেত। দূরে কোথাও গিয়ে ঘুমিয়ে পড়লে পরে নিজে থেকে বাড়ি ফিরতে পারত না। এ কারণে পরিবারের সদস্যদের সবসময় তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো।

জিসানের মা মেঘলা আক্তার বলেন, ওকে ছেড়ে দিলে কোথায় চলে যায় কোনো ঠিক থাকে না। আমি গরিব মানুষ, সারাক্ষণ ওর পেছনে থাকা সম্ভব হয় না। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কাজ করে সংসার চালাই। তাই বাধ্য হয়েই পায়ে রশি দিয়ে রাখতাম, যেন চোখের সামনে থাকে।

পরিবারের ভাষ্য, জিসানের বাবা অনেক আগেই তাদের ছেড়ে চলে গেছেন। বর্তমানে মায়ের সামান্য আয়ে কোনো রকমে সংসার চলে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করাতে পারেননি তারা।

এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) কারিতাসের পক্ষ থেকে চরমোন্তাজ এলাকায় জেলেদের জীবন রক্ষায় লাইফ বয়া বিতরণ করা হয়। ঘটনার দিন সকালে জিসানের মা গলাচিপায় চিকিৎসকের কাছে গেলে তাকে খাবার খাওয়ানোর পর খেলতে দেওয়া হয়। এ সময় জিসান ওই লাইফ বয়া নিয়ে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে তার হাত থেকে লাইফ বয়া ছুটে গেলে সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে লাইফ বয়াটি ভাসতে দেখেন। এরপর পানিতে তল্লাশি চালিয়ে জিসানকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

জিসানের নানি বলেন, ভালো চিকিৎসা করাতে পারলে হয়ত জিসান স্বাভাবিক হতে পারত। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। সরকার বা সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শিশুটার জীবন বদলে যেতে পারত।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির