ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে?

মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:২১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:২১:২১ অপরাহ্ন
মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড
নওগাঁর মান্দায় আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে সুকুমার নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সাথে অভিযানকালে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল ও বড়শি ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

গত ​বুধবার  রাত সাড়ে ৮টার দিকে আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত সুকুমার উপজেলার ছোট বেলালদহ গ্রামের বাসিন্দা।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদীর মৎস্য সম্পদ রক্ষা ও অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার বন্ধে বুধবার রাতে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ-এর নেতৃত্বে বুড়িদহ অভয়াশ্রমে অভিযান চালানো হয়। অভিযানকালে নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় সুকুমারকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০' অনুযায়ী অপরাধ স্বীকার করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ অভিযুক্ত সুকুমারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​অভিযানকালে নদী থেকে ১০টি রিংজাল, প্রায় ৫,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং বিপুল পরিমাণ লাইন ফিশার বড়শি জব্দ করা হয়। জব্দকৃত এসব জাল ও মাছ ধরার সরঞ্জামাদি জনসম্মুখে আগুন দিয়ে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

​অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপংকর পাল।

​মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ ও অভয়াশ্রমের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮