ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই রাউজানে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’ নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর... ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ করলেন রাশেদ খাঁন বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

কাজলা বড় জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৭:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৭:১৮:৫৯ অপরাহ্ন
কাজলা বড় জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক কাজলা বড় জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শুক্রবার কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এর আগে রাসিক প্রশাসক মসজিদটির নির্মাণাধীন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি মসজিদের নির্মাণকাজ ও সার্বিক উন্নয়নের বিষয়ে খোঁজখবর নেন এবং মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় কাজলা বড় জামে মসজিদ কমিটির সভাপতি ড. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ জিলদার রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি (পশ্চিম) সভাপতি মোস্তাক আহমেদ, মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী, ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিলন, যুব নেতা সনি ও কনকসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫