ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সকালের প্রথম প্রস্রাব হলুদ হয়? অণ্ডকোষের কোন সমস্যার লক্ষণ?

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:৪১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:৪১:২৪ অপরাহ্ন
সকালের প্রথম প্রস্রাব হলুদ হয়? অণ্ডকোষের কোন সমস্যার লক্ষণ? ফাইল ফটো
সকালে প্রথম প্রস্রাব হলুদ বেশ কিছু কারণে হতে পারে। কিছু সময় এটি সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

জলশূন্যতা বা ডিহাইড্রেশন: যখন রাতে ঘুমান, তখন দীর্ঘক্ষণ কোনও জল পান করেন না। ফলে শরীর ডিহাইড্রেশনের শিকার হয়। কিডনি প্রস্রাবকে আরও ঘনীভূত করে। এই ঘনীভূত প্রস্রাবে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের পরিমাণ বেড়ে যায়, যার ফলে প্রস্রাব গাঢ় হলুদ দেখায়।

ইউরোক্রোম: ইউরোক্রোম একটি প্রাকৃতিক রঞ্জক যা শরীর হিমোগ্লোবিন ভাঙার সময় তৈরি হয়। এটিই প্রস্রাবের স্বাভাবিক হলুদ রঙের জন্য দায়ী। রাতে জলের অভাবে এই রঞ্জক আরও বেড়ে যায় শরীরে।

ভিটামিন গ্রহণ: কিছু ভিটামিন, বিশেষ করে ভিটামিন বি (যেমন B2 বা রিবোফ্লাভিন) অতিরিক্ত মাত্রায় খাবারের মধ্যে দিয়ে শরীরে গেলে প্রস্রাব উজ্জ্বল হলুদ বা প্রায় নিয়ন হলুদ রঙের হতে পারে। সকালে মাল্টিভিটামিন বা বি-কমপ্লেক্স সাপ্লিমেন্ট খেলে এমনটা হতে পারে।

তবে সারা দিন পর্যাপ্ত জল পান করার পরও প্রস্রাবের রং গাঢ় হলুদ বা কমলার মতো হলে এটি গুরুতর ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে। এর পাশাপাশি যদি প্রস্রাবে অস্বাভাবিক বা তীব্র গন্ধ থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রস্রাবের সঙ্গে যদি জ্বালাপোড়া, পেটে ব্যথা, জ্বর বা অন্য কোনও উপসর্গ থাকে, তাহলে সতর্ক হোন। যদি প্রস্রাব কালচে হয় বা অতিরিক্ত ফেনা হতে থাকে, তাহলেও সতর্ক হওয়া দরকার। সাধারণত অণ্ডকোষের সমস্যা না হলেও যৌনতাবাহিত রোগের কারণেও এমনটা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী