ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল রাকসুর মেয়াদ শেষ আজ, বাড়ছে না মেয়াদ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু!

ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০২:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০২:১৯:১১ অপরাহ্ন
ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ। ​

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভালুকার কুল্লাবর গ্রাম থেকে স্বামী ও স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। বর্তমানে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


Pause

Mute
Remaining Time -17:46

Close PlayerUnibots.com

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কুল্লাবর গ্রামের মৃত আইনুল্লাহর ছেলে জসিম উদ্দিনের (৬৫) সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের (৫০) পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। জসিম উদ্দিনের সন্দেহ ছিল, তার আপন বড় ভাইয়ের ছেলের সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বসতঘরের ভেতর কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে মারাত্মকভাবে জখম করেন। পরবর্তী সময়ে তিনি নিজে একই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় পোঁচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে এমন একটি ঘটনা ঘটেছে। ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ। ​

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভালুকার কুল্লাবর গ্রাম থেকে স্বামী ও স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। বর্তমানে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কুল্লাবর গ্রামের মৃত আইনুল্লাহর ছেলে জসিম উদ্দিনের (৬৫) সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের (৫০) পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। জসিম উদ্দিনের সন্দেহ ছিল, তার আপন বড় ভাইয়ের ছেলের সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বসতঘরের ভেতর কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে মারাত্মকভাবে জখম করেন। পরবর্তী সময়ে তিনি নিজে একই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় পোঁচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে এমন একটি ঘটনা ঘটেছে। ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার