রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইভান (৩) গুরুতর আহত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন পাংশার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল। হঠাৎ দ্রুতগতির ট্রেন আসার শব্দ শুনে ছেলেকে বাঁচাতে মা মনিরা খাতুন ছুটে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন ডেস্ক