ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আর ৭ জনের মৃত্যু গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে, নিরাপদে বার করবার রইল ৭টি টোটকা নিয়ামতপুরে ১৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ‘বলিউড গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়’! করীনার নিশানায় ছবির নির্মাতারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের জেল বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ সাতক্ষীরার এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে নাগরিক ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ নেশা করে নিজের ঘরেই আগুন দিল যুবক রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানী মালামাল জব্দ শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: চরমোনাই পীর ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বলিউড গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়’! করীনার নিশানায় ছবির নির্মাতারা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:২৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:২৫:২৪ অপরাহ্ন
‘বলিউড গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়’! করীনার নিশানায় ছবির নির্মাতারা ছবি: সংগৃহীত
বলিউডের তথাকথিত গড্ডলিকা প্রবাহে গা ভাসানোর মানসিকতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কারীনা কাপূর খান। তাঁর মতে, কোনও নির্দিষ্ট একটি ধরনের ছবি সফল হলেই সেই একই ধাঁচ অনুসরণ করতে শুরু করেন বহু নির্মাতা। নতুন কিছু তৈরি করার বদলে সব ছবির এক ‘ফর্মুলা’ নকল করার এই প্রবণতাই বলিউডের অন্যতম সমস্যা বলে মনে করেন করীনা। অভিনেত্রীর মতে, এখনকার দর্শক অনেক বেশি সচেতন এবং তাঁরা বেছে ছবি দেখেন। তাই পরিচিত ঘরানা বা অনুমানযোগ্য গল্পের বাইরে নতুন কিছু দেখতে চান তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারীনা কথা বলেছেন নির্মাতা ও দর্শকের বদলে যাওয়া সম্পর্ক নিয়ে। শীঘ্রই মেঘনা গুলজারের তদন্তমূলক ছবি ‘দায়রা’-এ দেখা যাবে তাঁকে। কারীনার কথায়, কোনও ছবি সফল হওয়ার পর সেই ছবির সাফল্যের আসল কারণ বোঝার চেষ্টা না করে একই ধরনের ছবি তৈরি করতে শুরু করে দেয় ইন্ডাস্ট্রি। উদাহরণ হিসাবে সন্দীপ রেড্ডী বাঙ্গা ও রণবীর কাপূরের ‘অ্যানিম্যাল’-এর কথা তুলে ধরেন কারীনা। তাঁর বক্তব্য, ছবিটি সফল হওয়ার পর থেকেই হিংসাত্মক গল্প নিয়ে ছবি তৈরির প্রবণতা বেড়ে গিয়েছে।

কারীনা বলেন, “আমাদের দর্শক অনেক বেশি বুদ্ধিমান, যা আমরা ধারণাও করতে পারি না হয়তো। তাঁরা ঠিক বুঝতে পারেন যে, কোন ছবি ভাল এবং কোন ছবি তাঁরা দেখতে চান। এখন আর শুধু তরুণ-তরুণীর প্রেমের গল্পে তাঁরা আটকে নেই। এই সব বিষয় এখন খুব পুরনো হয়ে গিয়েছে। কিন্তু, ‘এখন হিংসার ছবি চলছে, ‘অ্যানিম্যাল’ হিট করেছে। চলো সবাই হিংসার ছবি বানাই’— এই মানসিকতা ইন্ডাস্ট্রির। আমরা আসলে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে চলি, আর কী বলব!”

এর পাশাপাশি কারীনা সেই সব নির্মাতার কথাও বলেছেন, যাঁরা গতানুগতিক পথে না হেঁটে ভিন্ন ধরনের ছবি তৈরি করতে চান এবং দর্শককে ভাবতে বাধ্য করেন। তাঁর কথায়, “এমন অনেক নির্মাতা রয়েছেন, যাঁরা অন্য রকম কিছু তৈরি করতে চান, দর্শককে ভাবতে বাধ্য করেন এবং তাঁদের নিজস্ব অনুরাগীও রয়েছে। আমার মনে হয়, এখন বিষয়টা বদলাচ্ছে। দর্শক এখন প্রচার-ঝলক দেখেই বলবেন, ‘আমরা এই ছবিটা দেখতে চাই।’”

কারীনার মতে, দর্শক এখন অনেক বেশি প্রশ্ন করেন এবং বেছে ছবি দেখেন। ফলে শুধুমাত্র একটি নির্দিষ্ট ঘরানার ছবি তৈরি করলেই যে তা বক্সঅফিসে সফল হবে, এমনটা ধরে নেওয়া আর ঠিক নয়। তাঁর মতে, “তরুণ দর্শক এখন অনেক বেশি চিন্তাভাবনা করেন, তাঁরা প্রশ্ন করতে জানেন। এখন আর নির্মাতারা শুধু এই ভেবে ছবি বানাতে পারেন না যে, ‘এটা কমেডি, তাই মানুষ নিশ্চয়ই দেখবেন!’ সব ছবি ২০০ কোটি বা ৫০০ কোটি টাকা আয় করবে না। আমার মনে হয়, পরিবর্তনটা আসছে এবং দর্শকই আমাদের সেই পরিবর্তন আনতে সাহায্য করছেন।”

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ বাণিজ্যিক ভাবে সাফল্য পেয়েছিল। ছবিতে রণবীর অভিনীত চরিত্রের সঙ্গে তার বাবা, অনিল কপূর অভিনীত চরিত্রটির জটিল সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে গল্প। তীব্র হিংসা এবং বিতর্ক সত্ত্বেও এই ছবি বিশ্বব্যাপী ৯০০ কোটিরও বেশি টাকা আয় করেছিল। ছবিটির দ্বিতীয় পর্ব তৈরি হচ্ছে।

অন্য দিকে, কারীনাকে এ বার একেবারে অন্য ঘরানার ছবিতে দেখা যাবে। মেঘনা পরিচালিত ‘দায়রা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারনও। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু